চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১৬৭০ বার পঠিত

চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।

সোমবার বিকেল পৌনে ছ’টা নাগাদ তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এ খবর জানিয়েছেন। প্রণব মুখার্জি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসের রোগী। ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি কোভিড-১৯ আক্রান্তও হয়েছেন। সেই অবস্থাতেই ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তার পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণববাবুকে। অস্ত্রোপচারের আগে, নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনিই। সেটাই ছিল প্রণব মুখার্জির শেষ টুইট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর