চুয়াডাঙ্গায় ফেন্সিডিল-সহ বরখাস্তকৃত পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে চার বোতল ফেনসিডিলসহ বরখাস্তকৃত এক পুলিশ কনেস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কবিরুল ইসলাম (৩৫)।

কবিরুল মেহেরপুরের বন্দরগ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে। তিনি খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে শাস্তিমূলক বরখাস্ত রয়েছেন। গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, ভারতীয় ফেনসিডিলের চালান যাবে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মুন্সিপুর এলাকায় অভিযান চালায় দামুড়হুদা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের সন্দেহ হলে একটি ইজিবাইককে গতিরোধ করা হয়। ইজিবাইকে থাকা কবিরুলের দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ১৭ জুলাই ২০১৮ সালে তাকে খুলনা পুলিশ থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর