আজিজনগর সাংগঠনিক থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। ৩ অক্টোবর বান্দরবান জেলা শ্রমিক দলের অনুমোদনে কমিটি গঠন করা হয়।
মোঃ সেলিম উদ্দীনকে আহ্বায়ক, মোঃ হামিদ কল্লোলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবদুশ শুকুরকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন মফিজুর রহমান, মোজাম্মেল হোসেন পিন্টু, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কামাল উদ্দীন, দিদারুল হোসেন, মহিউদ্দীন ড্রাইভার ও জসিম উদ্দীন।
২১ সদস্য হলেন—সাহাবউদ্দীন, আলাউদ্দীন ড্রাইভার, মোঃ আলমগীর, মোঃ আক্তার হোসেন, মোঃ সোহেল, নুরুল আলম, হুমায়ন কবির, সাদেকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মুছা মিয়া, হাফেজ মোঃ ইউনুছ, মোঃ হারুন ড্রাইভার, সেলিম উদ্দীন, শিন্তুই মুরুং, দিদার হোসেন, মোঃ ইসমাইল, গিয়াস উদ্দীন, আবুল কালাম স্বপন, শওকত হোসেন, মোঃ নুরুন নবী ও মোঃ বেলাল।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আজিজনগর সাংগঠনিক উপজেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।