একুশের চেতনায় অসহায় মানুষের পাশে জসিম উদ্দিন মিলকী

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জহুর আহমেদ ফাউন্ডেশন। একুশের তাৎপর্যময় দিনে বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ জসিম উদ্দিন মিলকী।

অনুষ্ঠানে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও অর্থনৈতিক চাপে নিম্নআয়ের মানুষের জীবনযাপন যখন সংকুচিত হয়ে পড়েছে, তখন মানবিক সহায়তার পরিধি বাড়ানো সময়ের দাবি। সেই উপলব্ধি থেকেই এ আয়োজন।

জসিম উদ্দিন মিলকী বলেন, “একুশ আমাদের শিখিয়েছে অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের শিক্ষা। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। আমাদের এ উদ্যোগ সামান্য হলেও তাদের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”

তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে আরও বেশি করে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং জানান, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালু থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, নিম্নআয়ের মানুষের জন্য এমন সহায়তা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জহুর আহমেদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর