গাংনী উপজেলায় ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ৫১ দিন ধরে নিখোঁজ রয়েছেন তাসলিমা খাতুন নামের এক গৃহবধূ।

 

তাসলিমা উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হন তাসলিমা। টাকা তোলার পর থেকেই তিনি নিখোঁজ। বাড়ি ছাড়ার সময় ব্যবহৃত সোনার গয়না ও কিছু পোশাক সঙ্গে নিয়েছিলেন বলেও জানা গেছে। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ এবং স্বামী-পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

 

এবিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে সন্ধান চাওয়া হয়েছে। তবে এখনো তার কোনো খোঁজ মেলেনি।

 

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে গাংনী থানার (ওসি) উত্তম কুমার দাস জানান, জিডির বিষয়টি তদন্ত করে গৃহবধূর সন্ধান বের করার চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর