সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে জোরদার সহযোগিতার অঙ্গীকার

 

গত ৩০ মার্চ রাজধানীর সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে মি. জিউসেপ্পে জিওভান্নি-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মি. জিউসেপ্পে জিওভান্নি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে আন্তরিক অভিনন্দন জানান।

 

একইসঙ্গে মানবপাচার (মানুষ পাচার) ও অবৈধ অভিবাসন (অবৈধভাবে বিদেশ গমন) প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডি এবং অন্যান্য বিশেষায়িত ইউনিটসমূহের পেশাদারিত্ব, দক্ষতা ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে অপারেশনাল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে সমন্বয় বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এসময় সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করা হবে। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলি আকবর খান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম); জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার); জনাব মোহাম্মদ শামসুল হক, ডিআইজি (ফরেনসিক)সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ গ্রহণ, তথ্য বিনিময় বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণে একমত পোষণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর