হরিনাকুণ্ডুতে অবৈধভাবে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২১৮ বার পঠিত

 

 

ঝিনাইদহের হরিনাকুণফু উপজেলার চাঁদপুর ইউনিয়নের
চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে আলমগীর জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার
টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৮ জুন) রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আলমগীর জোয়ার্দ্দার চাঁদপুর গ্রামের আসাদুর জোয়ার্দ্দারের ছেলে।
হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুস্মিতা সাহা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে অভিযান চালানো হয়। পরে ভ্রম্যামান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পনেরোর এক ধারায় আলমগীর জোয়ার্দ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে পুকুর খনন বন্ধ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর