গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৩ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে ৫১ বোতল ফেনসিডিলসহ রায়হান(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করে। আটককৃত রায়হান উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার আলী হোসেনের ছেলে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান মাহমুদ,এসআই হাবিবুর রহমান,এএসআই হেলাল উদ্দিন,এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।আরো জানাযায় আটককৃতরা রায়হানের বিরুদ্ধে ইতিপূর্বে আরো একটি নাশকতার মামলা রয়েছে যা এখনো বিচারাধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর