স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের কাজীর মোড় নওগাঁ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর আয়োজনে গরীব, অসহায় ও দুস্থ মানুষ সহ সকল জনসাধারণের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ সদর মেডিকেল হাসপাতালের অফিসার ডাঃ টি এম শফিউল ইসলাম।

 

এসময় নওগাঁ হামদর্দ এর এরিয়া ম্যানেজার জাহিদ হোসেন, নওগাঁ হামদর্দ এর সহ-মেডিকেল অফিসার হাকীম.আব্দুল মজিদ,হাকীম.নিহারিকা রহমান সহ নওগাঁ শাখা হামদদের্র অন্যান্য সদস্য গন ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় প্রায় ৩২০জন গরীব, অসহায় ও দুস্থ মানুষ সহ সকল জনসাধারণের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁ হামদর্দ এর ফ্রী মেডিকেল ক্যাম্প

নওগাঁয় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রোববার সকাল নয়টায় শহরের মুক্তির মোড়ে অস্থায়ী বেদিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ।

এরপর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

 

মেহেরপুরের গাংনীতে ৯০গ্রাম গাঁজাসহ জিয়া(৪৫) নামের এক মাদক করবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে।আটককৃত জিয়া উপজেলার নওপাড়া গ্রামের মাঠপাড়ায় আবু বক্করের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দীর,এএসআই মাহাতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জালিয়ে ৯০গ্রাম গাঁজাসহ জিয়াকে আটক করে।আটককৃত জিয়ার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গাংনীতে গাঁজাসহ মাদক করবারি আটক

কুড়িগ্রামের চিলমারীতে রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বলগেডে বালু উত্তোলন করে ডান তীরে নদ ঘেষে ড্রেজার বসিয়ে বালু বিক্রির মহোৎসব চলছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ক্ষমতার দাপট দেখিয়ে এলাকাবাসীর কথায় তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে বালুর ব্যবসা। ফলে হুমকির মুখে রয়েছে ব্রহ্মপুত্র নদের ডান তীর প্রতিরক্ষা প্রকল্পসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অবকাঠামো,আবাদী জমি এবং হাজার হাজার বসতবাড়ি।দেখে না দেখার ভান করে চলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে,কিছু দিন আগে কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ হয়েছে।ওই এলাকায় কয়েক দফায় বøক পিচিং এ ধসও দেখা দিয়েছিল। পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে তা মেরামত করে। বর্তমানে কাঁচকোল বাজার সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে বালু বিক্রির মহোৎসব করছে এলাকার প্রভাবশালীরা। প্রভাব খাটিয়ে এলাকাসীর কথায় কর্ণপাত না করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু ও মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।এলাকাবাসী মাইকিং করে ওই এলাকায় বালু উত্তোলন নিষেধ করেও কোন কাজ হচ্ছে না। নিজেদের এলাকার নিশ্চিত ক্ষতি দেখেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারছেনা অসহায় এলাকাবাসী। মুখ খুলে কোথাও কথা বললেই হুমকি আসছে বলেও জানান স্থানীয়রা। দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে বালু বিক্রির মহোৎসব চললেও অজ্ঞাত কারনে নিরব ভুমিকা পালন করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সরেজমিন বুধবার বিকেলে কাঁচকোল বাজার এলাকায় গেলে বলগেড ও ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দৃশ্য চোখে পড়ে।এসময় ওই এলাকার আ.সামাদ,ইছাহক আলীসহ অনেকে জানান,সামনের জমিগুলোতে চর সৃষ্টি হলে আমাদের এলাকায় ভাঙ্গনের ঝুঁকি কমে যাবে। এছাড়াও সৃষ্ট চর থেকে আমরা নানান সুবিধা পেয়ে থাকি। বর্তমানে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে তাতে চর তো দুরের কথা ডান তীর যে কোন সময় ছুটে যেতে পারে। সামনে গিয়ে দেখা যায় বীরদর্পে বলগেডের বালু ড্রেজার মেশিনের মাধ্যমে নামিয়ে অন্যের জমি ভরাট করা হচ্ছে। সেখানে ড্রেজার মেশিনের মালিক সাইদুর রহমান বলেন,আমার বাড়ী উলিপুরে,আমি তো এখানে একা ব্যবসা করতে পারতাম না।এলাকার আ.রাজ্জাক, রুবেল, হালিম,বাবু,হারুনসহ অনেকেই এটার সাথে জড়িত। নাম প্রকাশ না করার শর্তে অনেকে আক্ষেপ করে বলেন,শুনে আর কি করবেন? যা ক্ষতি হওয়ার তাতো হচ্ছেই। আপনারাও তো কিছু করতে পারবেন না।মুঠো ফোনে কথা হলে উপ-সহকারী প্রকৌশলী মো.শরিফুল ইসলাম এলাকায় গিয়ে খোঁজ নিবেন মর্মে জানান। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.রফিকুল ইসলাম বলেন,এমন তো হওয়ার কথা না,বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিলমারীতে ব্রহ্মপুত্র তীরে বালু বিক্রির মহোৎসব-হুমকির মুখে ডান তীর প্রতিরক্ষা প্রকল্প