হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট উপলক্ষে শুক্রবার বিকালে হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাব সভাপতি এম, সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন , সহ-সভাপতি সাইফুল রহমান বাদল, মোস্তাক আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান এলবি লিটন, আনিচুর রহমান লিটন, সিনিয়র নির্বাহী সদস্য মামুনুর রশিদ টিটন, যুগ্ম সম্পাদক বিপ্লব হোসেন, রাব্বুল হোসেন, তৈয়বুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাভেদ হাসান আক্তার , সহ- সাংগঠনিক সম্পাদক এম টুকু মাহমুদ , অর্থ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক এস, এম শিহাব, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইখতিয়ার উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুর রহমান জফিরুল, সদস্য আব্বাস উদ্দিন, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম, রাজু আহম্মেদ, আশরাফুল আলম, শরিফ আহাম্মেদ চাঁদ, সোহানুর রহমান তুতা , রাজন আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান টুটুল প্রমূখ।

 

সভায় আলোচনা শেষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, দোয়া মাহফিল সহ মানব ভোজের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও একই সময়ে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের দলীয় শৃঙ্খলা ভংগের দ্বায়ে সর্বসন্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহাবুব মুরশেদ শাহিন ,সহ সভাপতি ছমিরুল ইসলামকে বহিস্কার সহ শাহানুর আলমকে প্রধান উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এসময় শুন্য পদ পূরণে সহ-সভাপতি সাইফুর রহমান বাদলকে সিনিয়র সহ-সভাপতি, নির্বাহী সদস্য মামুনুর রশিদ টিটনকে সহ-সভাপতি,সদস্য রাজু আহম্মেদকে নির্বাহী সদস্য পদে পদায়ন করা হয়েছে।

হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় নেসকোর ৩৩/১১ হাজার কেভি
উপকেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কন্ট্রোল রুমের ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে গিয়েছে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই থেকে নওগাঁ ও আশেপাশের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এই স্টেশনে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি।

নেসকোর কর্মকর্তারা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ কন্ট্রোল রুমে আগুন দেখতে পাওয়া যায়। তখন দায়িত্বরত কর্মকর্তারা নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার, সুইচ বোর্ড ও কেবল সহ অন্যান্য সব যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু হয়েছে। এছাড়া রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা হয়েছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

নওগাঁয় ৩৩/১১ হাজার কেভি উপকেন্দ্রের কন্ট্রোল রুমে আগুন