
অবৈধভাবে ভারত সীমান্ত পারাপারের সময় যশোরের বেনাপোল ও দৌলতপুর সীমান্ত থেকে এক পাচারকারীসহ ৫৪ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আজ বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বিপুলসংখ্যক লোক অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের শিকড়ি বটতলা নামক মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ ও শিশুকে আটক করে।
অপর এক অভিযানে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দালালসহ পাঁচজনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক পাচারকারী আলমগীর হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।
অপর এক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুলসংখ্যক নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি বেনাপোল কম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান।

কক্সবাজারে অবস্থিত – চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি.। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর।
এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.। কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন নগরী। বহু দশক ধরেই এটা বাংলাদেশের মানুষদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। প্রচুর পরিমাণে হোটেল, মোটেল ও গেস্ট-হাউজ তৈরি হয়েছে সেখানে পর্যটন মৌসুম শীতকাল এর কথা ভেবে। বিভিন্ন সামর্থ্যের মানুষদের জন্য তাই এখন রয়েছে নানা রকম বাজেট রেঞ্জ এর হোটেল।
এক নজরে কক্সবাজারের বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার- সী হ্যাভেন গেস্ট হাউজ ব্লক – এ, হাউজ – ৬৭, কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৭২৬-৫১৯৩২৩, ০১৮১৮-৫৯৪০২৫ সী হিল গেস্ট হাউজ সী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩০৮৮, ০৩৪১-৬২৭৭৭, ০১৮১৫-০৭৫৬৯৮
সী কিং গেস্ট হাউজ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৫১২১৯, ০১৮১৮-৮৫৮০৪৪ হোটেল সী প্যালেস (৫ স্টার) ঢাকা অফিস: নুরজাহান টাওয়ার (৩য় তলা), ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকাফোন: ৯৬৭২৮৭৬, ০১৮১৯-৮০৮৮৪২, ০১৯১৩-৩৮০৮৪৭ হোটেল সী গাল (৫ স্টার) ঢাকা অফিস: হোয়াইট হাউস হোটেল, ১৫৫, শান্তিনগর, ঢাকাফোন: ৮৩২২৯৭৩-৬
হোটেল প্রাসাদ ওরাডাইস (৩ স্টার) ঢাকা অফিস: হাউজ – ২ই, রোড – ২৯, গুলশান – ১, ঢাকাফোন: ৮৮১৭৪০০, ৮৮১০০৫৩, ০১৫৫৬-৩৪৭৭২২ কক্সবাজার অফিস: প্লট – ৯, রোড – ১, হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড), কক্সবাজার ফোন: ০৩৪১-৬৪৪০৩, ০১৫৫৬-৩৪৭৭১১
হোটেল সী ক্রাউন (৩ স্টার) মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪, ০১৮১৭-০৮৯৪২০ সী-আরাফাত রিসোর্ট ব্লক এ, রোড-৩, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০১৮৪৩-৭২৪৫০৪ সী-ল্যান্ড গেস্ট হাউজ লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৯২২, ০১৭১১-৯৪১৮২৩, ০১৭১১-৪০৫৯০৭
উর্মি গেস্ট হাউজ কলাতলী রোড, সী বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪১২১, ০১৮১৯-০৮২৭৭২ বীচ হলিডে গেস্ট হাউজ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৫৫৩-৬০০০৫৩, ০১৮১৬-২২৭৩৯৫ ব্লু ওসেন কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩২০৭, ০৩৪১-৬২১৩৫, ০১৭১১-৭৮৫৩৮১
তাহের ভবন এন্ড গেস্ট হাউজ কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০১৮৫৬-৬৯৯৯১০, ০১৮৫৬-৬৯৯৯১১ ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০১৮১৪-১০৮২৪১ অ্যালবাট্রস রিসোর্ট কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৬৮৪, ০৩৪১-৬২৮৮৯, ০১৮১৮-৫৪০১৭৭
জিয়া গেস্ট ইন কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩৯২৫, ০১৮১৯-৩২১৫৩৮ সোহাগ গেস্ট হাউজ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬২৫৬১, ০১৮১৮-০৬৬৯৮০, ০১৭১৫-৮৭৮৮৭৭ হোটেল কল্লোল হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট, সী বীচ রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৭৪৮, ০১৭২৭-৬১৩২৫৮, ০১৮১৯-৫৪৮৪৩৪
হোটেল সী আলিফ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৫১২৫৩, ০১৭১৫-৭৫৫১১২ হোটেল মেরিন প্লাজা প্লট – ১২, ব্লক – বি, কলাতলী মেইন রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪১৪৬, ০১৭১৬-৭৪২৪৬৪ প্রিন্স হ্যাভেন হোটেল নাহার গার্ডেন ট্যুরিজম, হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৭১৩-৪০৯৭৯৭
হোটেল স্বপ্ন প্রোবাল পশ্চিম পারা, নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮২০-২২৬৭৬৫ রেইড গেস্ট হাউজ নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮১৬-৫৫৭৪৫৫, ০১৮১৮-৫৯৩৩৯৬ হোটেল স্বপ্ন বিলাস সেইন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮১১-৮০১৩৬১, ০১৭২৪-৪৩৮৪৩৭
ওয়েল পার্ক রিসোর্ট লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৫৭০৩৫, ০৩৪১-৫৭২৬১, ০১৮৪১-৭৩৫৫৫৫ গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৮১৯-১৩৭৪৬৪ হোটেল বে মেরিনা কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৭১৩-৪৮৮৮৩৩
মাসকট হলিডে রিসোর্ট কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৮২৪-৬৪০৪৫৫ ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ Telephone: +88 034 152 666 80 Fax: +88 034 152 681 Reservations: 800 358 0846 ০১৯৭০৬৬০০৬৬, ০১৮৪৪০১৬০০১।

দিনাজপুর- দিনাজপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই যুবলীগকর্মী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার পলাশডাঙ্গী খেরকাটী এলাকায়।
নিহতরা হলেন, আশিকুর রহমান (৩৫) ও ভবেশ চন্দ্র রায় (৩০)। তারা দু’জনেই যুবলীগকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, রাত সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে দু’জন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ছোট্ট ছেলেকে নিয়ে সকাল ৯টায় সিএনজিচালিত অটোরিকশা চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন মা। অটোরিকশাটি মূল সড়কে উঠতেই চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে দিয়ে ঘিরে ধরেন পরিবহন শ্রমিকরা। হাজারও মিনতি করেও ছাড় পাননি। ফলে সিইসি পরীক্ষায় বসা হলো না সেই পরীক্ষার্থীর।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুধু পরীক্ষার্থী নয়, বাধার মুখে পড়েন অফিসগামি-দিনমজুরসহ সাধারণ মানুষরা। নগরীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল করতেও দেয়নি পরিবহন শ্রমিকরা।
নগরীর সল্টগোলা ক্রসিং এলাকা মামুনুর রহমান জানান, সকাল থেকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চাকরিজীবীদের পায়ে হেটে অফিস-আদালতসহ কর্মস্থলের দিকে যেতে দেখা গেছে।
তিনি বলেন, বুধবার পিইসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে অবরোধকারীদের বাধায় ও ছোটযান হিসেবে পরিচিত রিকশা, অটোরিকশা, টেম্পু চলাচল করতে না দেয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেকই আজকের বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি।
একইভাবে নগরীর নতুন ব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড় একে খান মোড়, আগ্রাবাদে যান চলাচলে বাধা সৃষ্টির খবর পাওয়া গেছে। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও পণ্যবাহী গাড়ির পাশাপাশি নগরের সকল ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছে। নগরের মাদারবাড়ী, কদমতলী, নিমতলাসহ বিভিন্ন সড়কের আশপাশে, ট্রাক টার্মিনালে পণ্যবাহী গাড়ি বসিয়ে রাখা হয়েছে।
প্রাইম মুভার মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক বন্দর থেকে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন।
আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ বলেন, পণ্যবাহী কোনো যান চলাচল করছে না। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের কারণে আমদানিকারক, তৈরি পোশাক শিল্প মালিক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়ছে।

জেলা বিএনপির মাসুদ অরুনের সভাপতিত্বে-
“তোমার অপেক্ষায় বাংলাদেশ” এই শিরোনামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
https://aparadhtv.com/wp-content/uploads/2019/11/rr-1.jpg
তিন বাংলাদেশি নারী পাচার ও নিপীড়নের দায়ে সিঙ্গাপুরে দুই ভারতীয় নাগরিককে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। নতুন মানবপাচার আইনের আওতায় এটিই প্রথম মামলা। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে মানবপাচার আইন কার্যকর হয়েছে। এরপর প্রথম যে ঘটনাটি সামনে এসেছে, তাতে উঠে এসেছে তিন বাংলাদেশি নারীর কথা। খবর ডয়েচে ভেলের।
মাসিক ৬০ হাজার টাকা বেতনের কথা বলে বাংলাদেশ থেকে তিন নারীকে সিঙ্গাপুরে নিয়ে এসেছিল এক ভারতীয় দম্পতি। এরপর তাদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে আটক করে রাখা হয়। ভারতীয় দম্পতির একটি নাইটক্লাব রয়েছে সিঙ্গাপুরে, যেখানে প্রতিদিন বিনা পারিশ্রমিকে নাচতে বাধ্য করা হতো এই নারীদের। তাদের মধ্যে একজনকে জোর করে দেহ ব্যবসাতেও নামানো হয় বলে অভিযোগ।
তিন নারীর অভিযোগের ভিত্তিতে প্রথমে বিচার প্রক্রিয়া শুরু হয়। আগামী ১৯ ডিসেম্বর ঐ ভারতীয় দম্পতির সাজার মেয়াদ ঘোষণা করা হবে। এতে সর্বোচ্চ ১০ বছরের জেল ও বেত্রাঘাতের সাজা দেয়া হতে পারে। মানবপাচার বিরোধী সংগঠনগুলির মত, এই দৃষ্টান্তমূলক সাজার ফলে সিঙ্গাপুর কর্তৃপক্ষ ও মানবপাচারের সাথে জড়িতদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে।
মানবপাচার বিরোধী সংগঠন হাগার ইন্টারন্যাশনালের প্রধান মাইকেল চিয়াম সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ‘চাকরিদাতাদের কখনোই ভাবা উচিত নয় যে মানবপাচার ও এমন অপরাধ করে তারা আইনকে ফাঁকি দিতে পারবে।’একই আইনের আওতায় আরো দুটি মামলা বর্তমানে বিচারাধীন।
উল্লেখ্য, সিঙ্গাপুরে মোট ৫৬ লাখ জনসংখ্যার মধ্যে ১০ লাখ বাংলাদেশি, চীনা ও বার্মিজ অভিবাসী শ্রমিক।

-ফাইল ফটো
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে চালক ও শ্রমিকরা। অঘোষিত এই ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
এদিকে ৯ দফা দাবিতে আজ বুধবার (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন শ্রমিকদের এ ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন নেই বললেই চলে। এছাড়াও চলছে অঞ্চলভিত্তিক ধর্মঘট। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঢাকার প্রধান প্রধান বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অপেক্ষারত দেখা গেছে। একই ভোগান্তি ভোগ করছেন ঢাকামুখী যাত্রীরাও।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিবহন শূন্য হয়ে পড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ ছাড়াও টাঙ্গাইল হতে জামালপুর-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে। বুধবার সকালে এই মহাসড়কে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়াও গত সোমবার থেকে টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। বুধবার টাঙ্গাইলে পরিবহন চলাচল পুরোপুরি বন্ধু করে দেয়া হয়। এতে দূরপাল্লার কোনো পরিবহন টাঙ্গাইল থেকে ছেড়ে যায়নি। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে সকাল থেকে এ পর্যন্ত ২০ ভাগ পরিবহন সেতু পাড় হয়নি। যা স্বাভাবিকের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
ময়মনসিংহ: ময়মনসিংহের মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনাল, পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড ও উত্তরবঙ্গ বাসস্ট্যান্ড থেকে দ্বিতীয় দিনের মতো কোনো বাস ছেড়ে যায়নি। অন্য কোনো গন্তব্য থেকে ময়মনসিংহে কোনো বাস আসেনি। তবে বিআরটিসি বাসগুলো নিয়মিত চলাচল করেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সীমিত সংখ্যায় চলাচল করতে দেখা গেছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহনশ্রমিকেরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করছেন। এ কারণে সকাল থেকে ঢাকা-চট্টগ্রামসহ আশপাশের সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৭টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহনশ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে গাড়ি চলাচল বন্ধ করে দেন। যানবাহন থেকে চালকদের নামিয়ে দেওয়া হয়। পরিবহনশ্রমিকেরা মহাসড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে দেন।
খুলনা: খুলনায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার তৃতীয় দিনের মতো খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের কোনো রুটে বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার খুলনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকরা বৈঠকে বুধবার সকাল থেকে বাস চালানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বুধবার সকালেও বাস চলাচল শুরু হয়নি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ নূরুল ইসলাম বেবি জানান, নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে সাধারণ চালকরা বাস চালাতে রাজি হচ্ছেন না।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনগুলোতে। তবে সীমিত আকারে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করছে।
বগুড়াঃ বগুড়ার সব রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে মঙ্গলবার শুধু অভ্যন্তরীণ ছয় রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়। পরিবহন শ্রমিকরা সড়ক-মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল দাবি করেছেন, তাদের কোনো শ্রমিক ধর্মঘটে নেই।
তার দাবি, সিরাজগঞ্জের চান্দাইকোনার ওপর দিয়ে কোনো বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে বগুড়ার কোনো যানবাহন রাজধানী ঢাকাসহ দূরপাল্লার রুটগুলোতে চলাচল করতে পারছে না।
সকালে বগুড়ার টার্মিনালগুলোতে গিয়ে দেখা গেছে, কোনো বাসই চলাচল করছে না।
চট্টগ্রাম: নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে ট্রাক, কাভার্ডভ্যান চালাচ্ছে না চালক ও শ্রমিকরা।
আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ বলেন, ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি মানা না হলে চালক ও শ্রমিকরা গাড়ি চালাবে না বলে জানিয়েছেন।
এদিকে ধর্মঘটের কারণে মাদারবাড়ী, কদমতলী, নিমতলাসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টার্মিনালে অলস বসিয়ে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। ফলে বুধবার সকাল থেকে সড়কে কোনও ট্রাক কাভার্ডভ্যান দেখা যাচ্ছে না। তবে বন্দর থেকে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে।

আলমডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামের ইট ভাটা মালিক নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যা ৬ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের এই মর্মান্তিক ঘটনা ঘটে।
একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে মোটরবাইকে থাকা হাসান ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘনটাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে।
নিহত হাসান নওদাবন্ডবিল গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে এবং ফরিদপুরের দোয়াপাড়ায় অবস্থিত এনআরবি ইট ভাটার মালিক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, উপজেলা রোয়াকুলি গ্রামে সন্ধ্যা রাতে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহত হাসান মোটরবাইকে করে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় বাড়ি ফিরছিলেন। মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ পার হয়ে রোয়াকুলি গ্রামে ঢুকতে তার সামনে একটি ট্রাক পড়ে। হাসান ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে না পেরে ট্রাকের নিচে পড়ে যান। এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহত হাসানের মরদেহ ট্রাকের নিচ থেকে টেনে বের করেন।
সড়ক দূর্ঘটনায় হাসানের মর্মান্তিক নিহতের ঘটনায় তার বাড়ি নওদাবন্ডবিল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

-প্রতিকি ছবি
চট্টগ্রাম, ২০ নভেম্বর – বন্দর নগরী চট্টগ্রামের রাউজানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে জেলা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই কারখানা থেকে অন্তত ২০টি দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত গভীর রাতে পূর্ব রাউজনের ঘেড়া সামশু টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে এক বিশেষ অভিযানে পূর্ব রাউজনের ঘেড়া সামশু টিলা এলাকায় একটি তৈরির অস্ত্র কারখানা আবিষ্কার করা হয়। সেখান থেকে ডাকাত সর্দার জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।
সূত্র : জাগো নিউজ
প্রধান উপদেষ্টাঃ রিন্টু চৌধুরী
সম্পাদক- মোঃ আজিজুল ইসলাম আজিজ 01719-076924,
নির্বাহি সম্পাদক -মোঃ রফিকুল ইসলাম 01717-656705fÐd¡e L¡k¡Ñmu
¢jlf¤l-13,Y¡L¡
ফোনঃ 01827-656705 ইমেইলঃ anusondan2@gmail.com
