মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে মোনতাজ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কা-রা-দ-ণ্ড ও ২০ হাজার টাকা জ-রি-মা-না করা হয়েছে । অনাদায়ে আরো ৪ মাসের কা-রা-দ-ণ্ডা-দে-শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় দেন। সা-জাপ্রা-প্ত মোনতাজ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে,২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গাংনী উপজেলার সহড়াতলা বিওপি’র সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল সীমান্তের ১৪৫/৩ এস পিলারের ১০০ গজ দক্ষিণে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মোনতাজ আলীকে আ-ট-ক করেন। এ সময় তার নিকট থেকে ৭৩ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৪(গ) ধারায় একটি মা-ম-লা দায়ের করা হয় । যার মামলার নং-১ । জি আর কেস নং ১/২৪।সেশন কেস নং ২৮৫/২৪। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মা-ম-লা-র প্রাথমিক তদন্ত শেষে আ-দা-ল-তে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষে আ-সা-মী মোনতাজ দোষী প্রমাণিত হওয়ায় আ-দা-লত তাকে ১০ বছর সশ্রম কা-রা-দ-ণ্ড ও ২০ হাজার টাকা জ-রি-মা-না করা হয় । অনাদায়ে আরো ৪ মাসের কা-রা-দ-ণ্ডা-দে-শ দেন। মা-ম-লা-য় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম। এবং আ-সা-মি পক্ষে অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল কৌশলী ছিলেন।