গত ১ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক সকালের সময়-এ ‘গাড়িতে হামলাকারী বিটিসিএল’র বদলিকৃতরা ঢাকায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আমাদের চারজনের নাম উল্লেখ করে যেসব তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রকাশিত প্রতিবেদনের ওই অংশের প্রতি আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত সরকারি বদলি আদেশ অনুযায়ী আমরা নিজ নিজ নির্ধারিত কর্মস্থলে যথাসময়ে যোগদান করে নিয়মিত দায়িত্ব পালন করে আসছি। প্রতিবেদনে উল্লিখিত গাড়িতে হামলা, সরকারি কলোনিতে গ্যাস-বিদ্যুৎ ব্যবসা এবং ট্রেনিং সেন্টার ভাড়া সংক্রান্ত অভিযোগের সঙ্গেও আমাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
প্রতিবেদনে আমাদের নাম উল্লেখের ফলে আমাদের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই সংশ্লিষ্ট প্রতিবেদনের তথ্য যথাযথভাবে যাচাই ও পর্যালোচনা করে আমাদের এই প্রতিবাদলিপিটি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. মোরশেদ আলম মুন্সি
মো. খায়রুল ইসলাম
মো. সাজ্জাদ হোসেন
মো. গিয়াস উদ্দিন