জনতার ভরসা শফিউল আলম দক্ষিণ হালিশহরে পরপর তিন বৈঠকে-ই:উন্নয়ন-দুর্নীতিবিরোধী অঙ্গীকার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড পরিচালক ও নগরীর সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. শফিউল আলম নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে তিনটি স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন। দলীয় কর্মী, স্থানীয় নাগরিক, নারী সমাজ ও তরুণ ভোটারদের উপস্থিতিতে দিনব্যাপী এসব বৈঠক ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বসিত পরিবেশে ভরপুর।

প্রথমে তিনি নিউমুরিং ফকির মো. সওদাগর রোডস্থ হালিশহর মডেল স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা রক্ষা ও চরিত্রবান নাগরিক গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন,

“শিক্ষাই জাতির মেরুদণ্ড। নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। জামায়াতে ইসলামী শিক্ষা ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে চায় দেশের প্রতিটি কোণে।”

তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠনে পরিবার ও শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “যে শিক্ষা মানুষকে আল্লাহভীতি ও সততার পথে পরিচালিত করে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা।”

বিকেলে তিনি নয়ারহাট বড়মিয়ার বাড়ি এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব মো.নাজমুল হক খান। সভায় আরও বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ, স্থানীয় শিক্ষাবিদ ও সংগঠক নূর উদ্দিন, জামায়াত নেতা মো. মাসুম হোসাইন, ছাত্রশিবির সভাপতি নাফিজুল ইসলাম নকিব, ইপিজেড থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সবুর আসিফ, দারুস সালাম ওয়ার্ড সভাপতি; মোঃ মিজান খান,বন্দরটিলা পূর্ব ওয়ার্ড সভাপতি;নাজমুল খান, সংগঠক আতিকুল্লাহ আশিক ও মো. অলিউল্লাহ প্রমুখ।

সভায় শফিউল আলম বলেন,“আজ দেশের মানুষ অবিচার, দুঃশাসন, চাঁদাবাজি ও দুর্নীতিতে অতিষ্ঠ। জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অগ্রদূত হবে জামায়াতে ইসলামী— যে দল ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “নারী সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই— শাসক নয়, সেবক।”

সন্ধ্যায় তিনি তৃতীয় উঠান বৈঠকে যোগ দেন ব্যাংক কলোনি রোডস্থ আমীর সাধুর বাড়িতে। এ বৈঠকে এলাকার প্রবীণ, তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক মো. আব্দুর রহিম বিশ্বাস, জামায়াত নেতা মো. আলমগীর হোসেন, উত্তর সাংগঠনিক নেতা মো. অলিউল্লাহ ও আশিক উল্লাহসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

শফিউল আলম তাঁর বক্তব্যে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন— “আগামী নির্বাচন শুধু ভোট নয়, এটি ন্যায়- অন্যায়ের লড়াই। জনগণের সেবা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সুযোগ দিন। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের ভবিষ্যৎকে আলোর পথে নিয়ে যান।”

সভা শেষে তিনি ইপিজেড এলাকার ভাসমান দোকানি, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে জনগণের মৌলিক চাহিদা পূরণ, তরুণদের কর্মসংস্থান এবং নারী নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন।

উপস্থিত জনগণ শফিউল আলমের বক্তব্যে বারবার করতালিতে সাড়া দেন।তাঁদের দাবি— “চট্টগ্রাম-১১ আসনে একজন সৎ, শিক্ষিত ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে শফিউল আলমই প্রকৃত পরিবর্তনের প্রতীক।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর