*ডিবি (বন্দর) পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২*

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি-বন্দর) পুলিশের বিশেষ অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিন্টু (৫০) ও মোঃ তোফাজ্জেল হোসেন (৫৫)।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল বড়ুয়া এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ মার্চ ২০২৬ তারিখে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে “মেসার্স খাজা ট্রেডিং” নামীয় বালি-পাথর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাকা সড়ক থেকে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের পুরাতন এক্স-নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মিন্টুর পিতা মৃত খোরশেদ আলম ও মাতা মৃত চম্পা বেগম। তার ঠিকানা আগ্রাবাদ চৌমুহনী, হাজীপাড়া, আল আমিন হোটেলের পাশের গলি, করিম হুজুরের বাড়ি, ২য় তলা, হালিশহর রোড, ২৪ নম্বর ওয়ার্ড, ডবলমুরিং থানা, চট্টগ্রাম।

অপর আসামি মোঃ তোফাজ্জেল হোসেনের পিতা মৃত বেলায়েত হোসেন ও মাতা মৃত আলেমা খাতুন। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার দাউদকান্দি থানার মানিকদী এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের খুলশী থানার গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৩৮ ধারায় মামলা (নং-৩৫, তারিখ-২৭/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ মিন্টুর বিরুদ্ধে এর আগে ঢাকার মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর