“বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন “

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামে এক তাৎপর্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় নগরীর ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ী, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার, ক্লাব’র ভাইস চেয়ারম্যান মো: বেল্লাল হোসাইন বেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক জাফরুল ইসলাম জাহিদ, ক্লাবের নির্বাহী সদস্য রুবেল হোসেন, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম,ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পেশাগত বিভিন্ন বিষয়, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের ঐক্য জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা এখন সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ খলিলুর রহমান বলেন,
“সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ সাংবাদিক ক্লাব ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।”

এসময় ৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে এস এম খোরশেদ উল্লাহ রজায়ী এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: বিল্লাল হোসেন বেলালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অন্য সদস্যদের নামের তালিকা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় কমিটির মহাসচিবের নিকট জমা দেওয়া হলে যাচাই-বাছাই শেষে ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ এবং পেশাগত চেতনায় উজ্জীবিত—যেখানে সাংবাদিকদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়েছে।

সবশেষে আয়োজনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এমন মিলনমেলা শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের একটি কার্যকর প্ল্যাটফর্ম। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

একই সঙ্গে বক্তারা তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা চর্চা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান। তথ্যপ্রযুক্তির এই সময়ে যাচাই-বাছাইভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সুসংগঠিত এবং তাৎপর্যপূর্ণ—যা উপস্থিত সাংবাদিকদের মাঝে নতুন উদ্দীপনা ও পেশাগত অনুপ্রেরণা সঞ্চার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর