মেহেরপুরের ‎গাংনীর বামন্দিতে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

 

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাশপাড়ায় পানির ট্যাংকি পরিষ্কার ও পানির লাইনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মিলন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


‎শনিবার দুপুরে দাশপাড়ার মামুনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন উপজেলার নওদা মটমুড়া গ্রামের শচীন কুমারের ছেলে।

‎স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মিলন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়।

‎মিলন হোসেন আগে বিজিবিতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অব্যাহতির পর বিভিন্ন পেশায় কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর