সরকারি গাড়িতে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬ আটক তিন জন

হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

 

 

ঝিনাইদহের সড়ক বিভাগের যুগ্ন সচিবের সরকারি গাড়িতে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে,
শনিবার (৯ মার্চ) ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে অভিযান পরিচালনাকালে
১৫০ বোতল মাদক উদ্ধার করেছে র‍্যাব -৬,
গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সরকারি দফতরের গাড়িতে ফেনসিডিল বহন করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

পরে মধুপুর বাজার এলাকায় ঢাকা মেট্রো ঘ ১৫-৭৭২৪ নম্বরের কালো রঙের পাজেরো গাড়িটি থামানো হয়।
এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে গাড়িটি সড়ক ও জনপদ বিভাগের, যা সরকারি কাজে ব্যবহার করা হতো। তবে তাদের নাম পরিচয় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর