বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত আইজিপি শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬ খ্রি.) বিকেল ৪টা ৩০ মিনিটে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
এসময় সিএমপি কমিশনার ২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমা।
এছাড়াও অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, পরিচালক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।