হরিণকুণ্ডুতে একই দিনে দুই জনের আত্মহত্যা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২১২ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একইদিনে স্কুল ছাত্রসহ দুই আত্মহত্যা করেছে। বুধবার ভোরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নে পায়রাডাঙ্গা গ্রামের লুৎফর (৫৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।গ্রামের স্কুলপাড়ার কবরস্থানে তার মায়ের কবরের পাশের বাশ বাগানে গলাই রশি দেওয়া মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মানুষিক ভারসাম্যহীন হয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করেন নিহতের পরিবার। সে একই গ্রামের মৃত কাদের সাহের ছেলে।
একইদিন ভোর ৬ টার দিকে রাজু (১৫) নামে এক যুবক বাড়ির পাশে কাঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গাজীপুর গ্রামের বাবুল কাজীর ছেলে। মোবাইল বিক্রি করা নিয়ে অভিমান করে এ ঘটনা ঘটায় বলে তার পরিবার লোকেরা জানিয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর