হরিণাকুণ্ডু বাজার মন্দিরে এমপির অনুদান তুলে দিলেন নির্বাহী অফিসার

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাজার মন্দিরে মহা নামযজ্ঞের অনুষ্ঠানে নগদ অর্থ (অনুদান) দিলেন মাননীয় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমী।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে এমপির ব্যাক্তিগত ফান্ড থেকে
নগত অর্থ পুঁজা উদ্বযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্ব নাথ সাধুখাঁর হাতে ৩০ হাজার টাকা তুলে দিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা,জাতীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোঃ রওশন আলী।এসময় উপস্থিত ছিলেন,১নং ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া,৩ নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদসহ আরও অনেকেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর