উলিপুরে ইয়াবা ও মোটরসাইকেল সহ তিন মাদক কারবারি আটক

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৭৩৪ বার পঠিত

 

কুড়িগ্রামের উলিপুরে ৬পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের তপশীপাড়া এলাকার শামসুল ইসলাম রিজুর পুত্র তৌহিদুল ইসলাম জনি(২৩) একই এলাকার হায়দার আলীর পুত্র বায়েজিদ আলম(২৩) এবং চিলমারী উপজেলার ডেমনারপাড়(থানাপাড়া) এলাকার আবুল কালামের পুত্র জুলফিকার রহমান দুলাল(৩০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬পিস ইয়াবা ও ১টি অ্যাপাসি(আরটিআর ১৬০সিসি) নীল রঙের মোটর সাইকেলসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল উদ্দিন(৪৮) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

শুক্রবার বিকেলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর