বিয়ের পিঁড়িতে বসছেন জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

ফাইল ছবি-

বিয়ের পিঁড়িতে বসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এমনি গুঞ্জন শোনা যাচ্ছে। জয়া নাকি প্রেম্ও করছেন।

গতকাল ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন?

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর