হরিণাকুণ্ডু থানায় নতুন ওসির যোগদান

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো.আবু আজিফ যোগদান করেছেন।সোমবার (৩ এপ্রিল) দুপুরে তিনি থানার ইন্সপেক্টর ( তদন্ত) আক্তারুজ্জামান লিটনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। আবু আজিফ ২০০৩ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।
এর আগে তিনি ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং তারও আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।এ ছাড়াও তিনি দেশের বিভিন্ন এলাকায় তাঁর কর্মজীবনে সততা,আন্তিরকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।নতুন ওসি হরিণাকুণ্ডু উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
হরিণাকুণ্ডু থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. আবু আজিফ নারায়ণগঞ্জের বন্দর এলাকার মৃত কামাল উদ্দীনের ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর