মেহেরপুরে গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

 

মেহেরপুরে ২’শ গ্রাম গাঁজাসহ লাল্টু মিয়া(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত লাল্টু মিয়া মেহেরপুর সদর উপজেলার যুগিন্দা(বেলেপাড়া) গ্রামের আজিজুল হকের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান,মেহেরপুর সদর উপজেলার যুগিন্দা এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) হাবিবুর রহমান,এএসআই(নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে লাল্টু মিয়াকে আটক করে,এসময় তাদের কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত লালটু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর