গাংনীর মটমুড়া ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৭৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জাপা-এরশাদ) লাঙ্গল দলীয় প্রতীক নিয়ে জাপা মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মটমুড়া ইউনিয়ন জাতীয় পার্টি (জাপা)র সভাপতি এলাকার জনপ্রিয় নেতা আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের হাতে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা জাপার আহবায়ক সাইফুল ইসলাম সেলিম, মটমুড়া ইউনিয়ন কমিটির (জাপা) সাধারন সম্পাদক শফিউল ইসলাম, সহ সভাপতি মহোর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য,আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আব্দুস সালাম একমাত্র বিরোধীদলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর