হরিণাকুণ্ডুতে ৪র্থ কাব ক্যাম্পুরী || মহা তাবু জলসায় নানা আয়োজন

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২১১ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ স্কাউটস্ এর ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ এর সমাপনি দিনে মহা তাবু জলসায় স্কাউটস্ সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষে পূরুষ্কার বিতরণ করা হয়।
সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প চিফ উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, ডেপুটি ক্যাম্প চিফ উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী,প্রোগ্রাম চিফ এএলটি আবু তাহের,ডেপুটি প্রোগ্রাম চিফ উপজেলা কমিশনার মতিয়ার রহমান,সম্পাদক আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, শহিদুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুস ছামাদ আজাদ দিপু,নাজিম উদ্দীন, কোষাধোক্য আসাদুজ্জামান আলম সহ আরও অনেক স্কাউট সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপি সাড়া জাগানো জাঁকজমকপূর্ণ কাব ক্যাম্পুরী শেষে মহা তাবু জলসায় স্কাউট সমাবেশ ও অন্যান্ন কর্মকান্ড উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কর্মকর্তা সহ কাব ক্যাম্পূরীতে অংশ নেওয়া স্কাউট সদস্যদের মাঝে পূরুষ্কার বিতরণ করেন ক্যাম্প চিফ উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর